Make money by Ojooo

Friday, September 22, 2017

কোথাও আক্রান্ত হলেই মুসলিমরা জঙ্গি, কিন্তু আজ বৌদ্ধদেরকে তো জঙ্গি বলা হচ্ছে না - তুর্কি প্রেসিডেন্ট রিপেস তাইয়্যেপ এরদোগান

কোথাও আক্রান্ত হলেই মুসলিমরা জঙ্গি, কিন্তু আজ বৌদ্ধদেরকে তো জঙ্গি বলা হচ্ছে না
- তুর্কি প্রেসিডেন্ট রিপেস তাইয়্যেপ এরদোগান

মায়ানমারের রাখাইনের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিপেস তাইয়্যেপ এরদোগান বলেন, আজকে কোথাও মুসলমানদের দ্বারা আক্রান্ত হলে তাদেরকে জঙ্গি বলা হয়। কিন্তু এখন বৌদ্ধদের দ্বারা মুসলমানরা আক্রান্ত। কিন্তু তাদেরকে জঙ্গি বলা হচ্ছে না। এটাই আজ চরম বাস্তবতা।

বৃহস্পতিবার দুপুরে নিউইয়কের্র একটি হোটেলে তার্কিস আমেরিকান ন্যাশনাল স্টিয়ারিং কমিটি আয়োজিত এক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা মুসলিমদের রক্ষায় যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, রোহিঙ্গাদের চোখ ভিন্ন হতে পারে কিন্ত এ চোখের পানি বিশ্বের সকল মুসলমানের।

এরদোগান আরো বলেন, আমার স্ত্রী ও সন্তান ইতোমধ্যে বাংলাদেশ সফর করেছে। রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার বর্ণনা শুনে গাঁ শিউরে উঠে। আজকে এ জনগোষ্ঠীকে আমাদের রক্ষা করতে হবে। রোহিঙ্গাদের রক্ষায় তুরস্ক বাংলাদেশের পাশে রয়েছে বলেও জানান তিনি।

এরদোগান জানান, তুরস্ক ২০১২ সাল থেকে এ পর্যন্ত মায়ানমারের রোহিঙ্গাদের জন্য ৭০ মিলিয়ন ডলারের ত্রাণসহায়তা দিয়েছে। ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে।

এসময় তিনি একটি হাদীসের উদ্ধৃতি দিয়ে বলেন, তিনিই প্রকৃত মুসলমান যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশি আমেরিকানদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু এরদোগানের বক্তব্য শুরুর ৫ মিনিটের পরই বিতর্কিত তুর্কি নেতা ফতুল্লাহ গুলেনের এক সমর্থক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। এর পর আরো তিনবার অনুরূপভাবে প্রেসিডেন্ট এরদোগানকে থামিয়ে দেয়ার চেষ্টা করা হয়। পরে বাকী তিনজনকেও উপস্থিত লোকজন উত্তম-মধ্যম দেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাকি তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। চার দফা বাধার পরও এরদোগান সাবলিল ভাষায় তার বক্তব্য শেষ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এরদোগানের এই থামিয়ে দেয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে এসেছে মার্কিন গণমাধ্যমগুলোতে।

@RTNN News

Thursday, September 21, 2017

স্কুল-কলেজে ভর্তি: জন্ম নিবন্ধন সনদের ব্যবহার নিশ্চিতকরণের নির্দেশ।

স্কুল-কলেজে ভর্তি: জন্ম নিবন্ধন সনদের ব্যবহার নিশ্চিতকরণের নির্দেশ।

সেপ্টেম্বর ২১, ২০১৭ |
কলেজ প্রাথমিক বিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতকরণের নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখা এ নির্দেশ প্রদান করে।
জন্ম-মৃত্যু নিবন্ধন অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ১৮ ধারা এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৭ অনুযায়ী স্কুলে ভর্তি ও জাতীয় পরিচয়পত্র ইস্যুসহ মোট ১৭টি ক্ষেত্রে বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন সনদের ব্যবহার বাধ্যতামূলক করা হয়।
কিন্তু আইন ও বিধিমালাকে তোয়াক্কা না করে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে ভর্তির সময় বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলকভাবে গ্রহণ করা হয় না। এর ফলে পরবর্তীকালে শিক্ষার্থীসহ অভিভাবকদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়।
এছাড়া বিভিন্ন সূত্রে জানা গেছে, কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা অন্য কোন শিক্ষক সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বয়স পরিবর্তনের জন্য শিক্ষার্থী এবং ক্ষেত্র বিশেষে অভিভাবকদের পরামর্শ প্রদান এমনকি প্ররোচনা করে থাকেন। এসব কর্মকান্ড বেআইনী ও নৈতিকতা বিবর্জিত বলে উল্লেখ করা হয়েছে।
অনুরুপ অবস্থার প্রেক্ষিতে অনেক অভিভাবক তাদের সন্তানদের বয়স বাড়ানো বা কমানোর জন্য বিভিন্ন অসাধু পন্থায় জন্ম ও মৃত্যু নিবন্ধন অফিসকে অনুরোধ এবং কোন কোন ক্ষেত্রে অনৈতিক চাপ প্রয়োগ করে থাকেন। এক্ষেত্রে নানা অসুবিধায় পড়তে হয় নিবন্ধন অফিসকে।
এজন্য প্রাথমিক বিদ্যালয়সহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেসব প্রতিষ্ঠানে ভর্তির সময় জন্ম নিবন্ধন সনদের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের বয়স পরিবর্তনে অনৈতিক পরামর্শ বা প্ররোচনা প্রদানে বিরত থাকার জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে।
ওয়েব সাইট

রোহিঙ্গাদের জন্য ৬টি প্রস্তাব নেওয়ার জন্য বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোহিঙ্গা সঙ্কট নিরসনে নির্যাতন বন্ধ করে তাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়া এবং তাদের জাতীয়তা নিয়ে রাষ্ট্রীয় অপপ্রচার বন্ধ করাসহ ছয়টি পদক্ষেপ নেওয়ার প্রস্তাব বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক. রোহিঙ্গা মুসলমানদের ওপর সব ধরনের নিপীড়ন এই মুহূর্তে বন্ধ করতে হবে।
দুই. নিরপরাধ বেসামরিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের জন্য মিয়ানমারের ভেতরে নিরাপদ এলাকা (সেইফ জোন) তৈরি করা যেতে পারে, যেখানে তাদের সুরক্ষা দেওয়া হবে।
তিন. বলপ্রয়োগের মাধ্যমে বাস্তুচ্যুত সব রোহিঙ্গা যেন নিরাপদে এবং মর্যাদার সঙ্গে মিয়ানমারে তাদের বাড়িতে ফিরতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।
চার. রোহিঙ্গা সঙ্কট নিরসনে কফি আনান কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ অবিলম্বে নিঃশর্তভাবে বাস্তবায়ন করতে হবে।
পাঁচ. রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করার যে রাষ্ট্রীয় প্রপাগান্ডা মিয়ানমার চালাচ্ছে, তা অবশ্যই বন্ধ করতে হবে।
ছয়. রোহিঙ্গারা মিয়ানমারে না ফেরা পর্যন্ত তাদের জরুরি মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করতে হবে ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশগুলোকে।

ওয়েব সাইট অবলম্বনে 

Wednesday, September 20, 2017

শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর

শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
চলতি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ নভেম্বর। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক বৈঠকে পরীক্ষার তারিখ চূড়ান্ত করে ভর্তি পরীক্ষা কমিটিও গঠন করা হয়েছে।

একাডেমিক কাউন্সিল সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল তিনটার দিকে নবনিযুক্ত উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৪৯তম সভা শুরু হয়। এতে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধানসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা অংশ নেন। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ভর্তি পরীক্ষা কমিটি গঠন আলোচ্যসূচিতে ছিল। সভায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. আবদুল গণিকে সভাপতি এবং কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মহিবুল আলমকে সদস্য সচিব করে ভর্তি কমিটি গঠন করা হয়েছে।

#ওয়েব সাইট

Tuesday, September 19, 2017

ডোনাল্ড ট্রাম্প কে কয়েক মিনিটের জন্য থামালেন শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তিনি কোন সহায়তা আশা করেন না।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, গত সোমবার জাতিসংঘে এক বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখান থেকে বেরিয়ে যাবার সময় শেখ হাসিনা মি: ট্রাম্পকে কয়েক মিনিটের জন্য থামিয়েছিলেন।

জাতিসংঘের সংস্কার বিষয়ে আলোচনার জন্য মি: ট্রাম্পের উদ্যোগে সে বৈঠকটি হয়েছিল।

শেখ হাসিনা বলেন, " তিনি ( ডোনাল্ড ট্রাম্প) শুধু জিজ্ঞেস করেছিলেন, বাংলাদেশ কেমন আছে? আমি বলেছিলাম, 'ভালো, তবে আমাদের একমাত্র সমস্যা মিয়ানমার থেকে আসা শরণার্থীরা। কিন্তু শরণার্থীদের নিয়ে তিনি কোন মন্তব্য করেন নি।"

শেখ হাসিনা মন্তব্য করেন, শরণার্থীদের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান পরিষ্কার। সেজন্য রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের বিসয়ে মি: ট্রাম্পের সহায়তা চাওয়া কোন কাজ হবে না।

" আমেরিকা ঘোষণা করেছে যে তারা শরণার্থীদের গ্রহণ করবে না। আমি তাঁর কাছ থেকে কী আশা করতে পারি? বিশেষ করে প্রেসিডেন্টের কাছ থেকে। তিনি এরই মধ্যে তার মনোভাব প্রকাশ করেছেন। সুতরাং আমি তাকে কেন জিজ্ঞেস করতে যাব?" রয়টার্সকে বলছিলেন শেখ হাসিনা।

তিনি বলেন, বাংলাদেশ ধনী রাষ্ট্র নয়। কিন্তু তারপরেও ১৬ কোটি মানুষকে খাওয়াতে পারে। এর বাইরে আরো পাঁচ-সাত লাখ মানুষকেও বাংলাদেশ খাওয়াতে পারবে বলে তিনি উল্লেখ করেন।

তবে হোয়াইট হাউজের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ডোনাল্ড ট্রাম্পের আলাপচারিতার বিষয়ে তিনি অবগত নন।

তবে রোহিঙ্গাদের বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আগ্রহী বলে জানান হোয়াইট হাউজের সে কর্মকর্তা।

শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে নেবার জন্য আন্তর্জাতিক চাপ দেখতে চান তিনি।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নিউইয়র্কে অবস্থান করছেন।

আগামী বৃহস্পতিবার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন শেখ হাসিনা।

বিবিসি নিউজ...

বিশ্ব নেতাদের বুড়ো অাঙ্গুল দেখিয়ে সেনা প্রধানকে অং সাং সুচি'র সমর্থন

কসাই সেনাপ্রধানের রোহিঙ্গা গণহত্যায় সমর্থন কসাই সু চির

রোহিঙ্গা ইস্যুতে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে অং সান সু চি সেনাবাহিনীর চলমান গণহত্যাকে সমর্থন করলেন। সাফাই গাইলেন কসাই সেনাপ্রধানের পক্ষে। এর মাধ্যমে তিনি বিশ্ববাসী ও মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। এতে পুরো বিশ্ব হতবাক ও স্তম্ভিত হয়েছে।

মঙ্গলবার সকালে রোহিঙ্গা ইস্যুতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মায়ানমার সরকারের উপদেষ্টা অং সান সু চি বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক চাপে মায়ানমার কোনোমতেই ভীত নয়।

রোহিঙ্গাদের সন্ত্রাসীদের উল্লেখ করে তিনি আরো বলেন, রাখাইনে রোহিঙ্গারা পুলিশের উপর হামলা চালিয়েছে। মায়ানমার সেনাবাহিনী শান্তিরক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। ফলে রাখাইনে শান্তি ফিরে না আসা পর্যন্ত সেখানে সেনা অভিযান চলবে।

Monday, September 18, 2017

ঢাবি'র 'গ' ইউনিটের ফল প্রকাশ অাজ সন্ধ্যায়

ঢাবির ‘গ’ ইউনিটের ফল সন্ধ্যায়
ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ফলাফল সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে।
সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক নুরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাবি'র ওয়েবপেইজ থেকে।

একটি অপদার্থ বালকের গল্প : লেখক ফয়জুল হক --------------------(- _- )------------------ আম...